পঞ্চায়েত নির্বাচনে অশান্তি এড়াতে পুলিশের টহলদারি বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ জুন: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে উঠেছে, একই সাথে জেলাজুড়ে রাজনৈতিক, হিংসা শুরু হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে শান্তি বজায় রাখতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে জেলাজুড়ে শুরু হয়েছে পুলিশের টহলদারি। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা জুড়েই এই টহলদারি বজায় থাকবে।

এদিকে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে শাসক দলের বাধা, বোমাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বিষ্ণুপুরে মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূল কর্মীদের দ্বারা নিগৃহীত হন বলে অভিযোগ। এছাড়াও পাত্রসায়রে বোমাবাজির অভিযোগে সাংসদ সৌমিত্র খাঁ’র নেতৃত্বে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *