চোলাই মদ তৈরি ও বিক্রি রুখতে পুলিশি অভিযান ঝালদায়

সাথী দাস, পুরুলিয়া, ১৩ মে: অভিযান চালিয়ে বিশাল পরিমাণ বেআইনি চোলাই মদ নষ্ট করল পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে ঝালদা থানার মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুহুরা জঙ্গলের প্রায় ৫ কিলোমিটার ভেতরে অভিযান চালায় পুলিশ। সেখানেই কয়েকশ লিটার দেশি চোলাই মদ নষ্ট করা হয় এবং মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই অভিযান লাগাতার চালানো হবে বলে জানিয়েছে ঝালদা থানার পুলিশ।

গতকাল একইভাবে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। ঝালদার লুস্কুডি গ্রামের কাছে ওই অভিযানে প্রচুর পরিমাণ চোলাই মদের কাঁচামাল নষ্ট করে পুলিশ। প্রসঙ্গত, ঝলদাজুড়ে চোলাই মদের কারবার চলছে। সহজলভ্য হওয়ায় নেশায় আসক্ত হয়ে পড়ছে প্রবীণ থেকে শুরু করে যুব সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *