সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ নভেম্বর: কয়লা পাচারের অভিযোগে পুলিশ আজ সাত জনকে গ্রেফতার করেছে। আটক করেছে ৯টি মোটর সাইকেল, ১৪টি সাইকেল এবং ছয় মেট্রিক টন কয়লা।
আজ খুব ভোরে বড়জোড়া থানার পুলিশ কয়লা পাচারের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযান চালানোর সময় হাতেনাতে ধরে ফেলে সাত পাচারকারীকে এবং পাচারে ব্যবহৃত মোটর সাইকেল, সাইকেল সহ কয়লা আটক করে।ধৃতদের আজ বাঁকুড়া আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য বড়জোড়া, মেজিয়া প্রভৃতি এলাকায় অবাধে কয়লা পাচার চলছে বলে অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও বিস্তর জলঘোলা হয়েছে।কিন্তু কয়লা পাচার বন্ধ হয়নি।পুলিশি অভিযান চললে সাময়িক তা বন্ধ হয়। কিছু দিন পর ফের পাচার কাজ শুরু হয়।

