ঘাটালে অভিষেক ব্যানার্জির সভাস্থল পরিদর্শনে পুলিশ আধিকারিকরা

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: ২৭ ফেব্রুয়ারি সাংসদ এবং সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে আসবেন। ওই দিন তিনি ঘাটালে একটি র‍্যালিতে অংশগ্রহণ করবেন। এই কর্মসূচিকে ঘিরে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে পুলিশ প্রশাসন প্রস্তুতি এবং নিরাপত্তা খতিয়ে দেখে। ছিলেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার অম্লান কুমার ঘোষ এবং অ্যাডিশনাল এসপি খড়গপুর রানা মুখার্জি। ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর মুখার্জি, ঘাটাল ও দাসপুর থানার ওসি। এছাড়াও ছিল রাজ্য পুলিশের ডাইরেক্টর অফ সিকিউরিটির আধিকারিকরা। এছাড়াও যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী সহ ঘাটাল বিধানসভার বিধায়ক শঙ্কর দলুই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি সহ অন্যান্য নেতৃত্বরা।

প্রসেনজিৎ বাবু বলেন, ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হেলিপ্যাডে নামবেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিমতলা থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত র‍্যালি করবেন।
ঘাটালের বিবেকানন্দ মোড়ে অভিষেক ব্যানার্জি সভাও করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *