গাড়ির চালকদের নিয়ে বিশেষ বৈঠকে কেশিয়াড়ি থানার পুলিশ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২১ নভেম্বর: কেশিয়াড়ি এলাকার ছোট বড় গাড়ির চালক এবং ব্যবসায়ীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করল কেশিয়াড়ি থানার পুলিশ। সাইবার ক্রাইম এবং পথ নিরাপত্তার বিভিন্ন বিষয় আলোচনা হয় কেশিয়াড়ি থানার পুলিশের পক্ষ থেকে। সোমবার দুপুরে কেশিয়ারির ব্যবসায়ী সমিতি হলে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বেলদার এসডিপিও শামিম বিশ্বাস ও কেশিয়াড়ি থানার আইসি উদয় শংকর মন্ডল।

সাধারণ মানুষজন বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছে। তাই সাধারণদের সচেতন করতে এই উদ্যোগ পুলিশ প্রশাসনের। সাধারণ মানুষ পরবর্তীকালে যাতে কোনো রকম প্রতারণার ফাঁদে না পা দেন তার জন্যই মানুষদের সাইবার ক্রাইম নিয়ে সচেতন করা হয় কেশিয়াড়ি থানার পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি পথ নিরাপত্তা নিয়েও বিশেষভাবে সচেতন করা হয় এদিনের এই বৈঠক থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *