ব্যাটারি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১০ অক্টোবর: ব্যাটারি চুরির অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ। ঘটনাটি গোঘাটের বদনগঞ্জের।

পুলিশ সূত্রে জানাগেছে, বেশ কিছুদিন আগে একটি সংস্থা থেকে দামি দামি ব্যাটারি চুরি হয়। এরপর গোঘাট থানার পুলিশ তদন্তে নেমে বদনগঞ্জ থেকে তারক ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পাশাপাশি তিনটি দামি ব্যাটারি উদ্ধার করে। ওই অভিযুক্ত ব্যক্তিকে মঙ্গলবার আরামবাগ মহাকুমা আদালতে তোলা হয়।

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে গোঘাটের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছিল। গোঘাট থানার নতুন ওসি অরূপ মণ্ডল আসার পর থেকে চুরির ঘটনা কমতে থাকে। পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসীরা খুবই খুশি। এলাকবাসীদের বক্তব্য, পুলিশ যদি এইরকম কড়া পদক্ষেপ নেয় তাহলে এলাকায় কোনো চুরির ঘটনা ঘটবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *