আটক ৩০ কেজি শব্দ বাজি নিষ্ক্রিয় করল গোবরডাঙ্গা থানা ও মছলন্দপুর ফাঁড়ির পুলিশ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
২৫ অক্টোবর: ৪২ কেজি বাজি উদ্ধার করে নিষ্ক্রিয় করল পুলিশ। এছাড়া একই সঙ্গে দুর্গা পুজোর আগে বাজেয়াপ্ত বাজিও নিষ্ক্রিয় করা হয়। সোমবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা ও মছলন্দপুরের বিভিন্ন এলাকায় বেআইনি ভাবে বাজি বিক্রি করছিল কিছু অসৎ ব্যাবসায়ীরা। সেই সমস্ত এলাকায় হানা দিয়ে প্রায় ৩০ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ।

গোবরডাঙ্গা থানা সূত্রের খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে গোবরডাঙ্গা ও মছলন্দপুর এলাকায় বিভিন্ন দোকানে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় প্রচুর শব্দ বাজি। এছাড়া দুর্গা পুজোর সময় অভিযান চালিয়ে যে বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলি থানার হেফাজতেই রাখা ছিল। এদিন প্রায় ৪২ কেজি শব্দবাজি নিষ্ক্রিয় করা হয় বলে পুলিশ আধিকারিক রোহিত শেখ জানিয়েছেন।

সূত্রের খবর, গোবরডাঙ্গা থানার ও মছলন্দপুর এলাকায় বিভিন্ন দোকানে এসডিপিও রোহিত শেখ, গোবরডাঙ্গা থানার ওসি কাজল বন্দ্যোপাধ্যায় ও মসলন্দপুর তদন্ত কেন্দ্রের আধিকারিক অসীম পালের যৌথ উদ্যোগে হানা দিয়ে অবৈধ ৩০ কেজি শব্দবাজি উদ্ধার করে। যেগুলো মজুদ করা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে। শব্দবাজির উপর সরকারি নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা কালীপুজোর জন্য বাজি মজুত করেছিল। সেই সব দোকানগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় শব্দবাজি। এই দিনই গোবরডাঙ্গা থানা ও মছলন্দপুর ফাঁড়ির যৌথ উদ্যোগে অবৈধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *