ভারত থেকে বাংলাদেশে পালানোর সময় ৪ শিশু সহ ১২ জনকে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ জুন:
ভারত থেকে বাংলাদেশে পালানোর সময় চার শিশু সহ ১২ জনকে গ্রেপ্তার করলো নদিয়ার ধানতলা থানার পুলিশ।

সূত্রের খবর, শনিবার রাতে ধানতলা থানার দত্তপুলিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ওপারে যাওয়ার সময় তাদের আটক করে ধানতলা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। পাসপোর্ট ছাড়াই ভারতে এসে বিভিন্ন জায়গায় কাজ করত। লকডাউনে কাজ চলে যাওয়ায় বাংলাদেশ ফিরে যাচ্ছিল তারা। রবিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *