কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ মার্চ:
বিধানসভা নির্বাচনের জন্য সারা মহকুমা জুড়ে পুলিশের নাকা চেকিং চলছে। ঘাটাল, দাসপুর, ইরপালা, খুকুড়দহ, সোনাখালি সহ মহকুমার বিভিন্ন এলাকায় পুলিশ প্রাইভেট কার বাইক সহ বিভিন্ন যানবাহনে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার সকালে দাসপুর থানার খুকুড়দহতে নাকা চেকিং করার সময় অশোক প্রধান নামে এক ব্যক্তির কাছ থেকে ১১ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোকবাবু নন্দকুমার থেকে আসছিলেন। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে জানান গড়বেতার এক আলু ব্যবসায়ীকে তিনি ওই টাকা দিতে যাচ্ছিলেন, কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ ওই টাকা আটক করে। অশোকবাবু একটি সুইফ ডিজার এ করে আসছিলেন। দাসপুর থানার পুলিশ নাকা চেকিং করার সময় খুকুড়দহতে ওই গাড়ি আটকায় এবং টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়।

