পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের আটকে দিল পুলিশ

পার্থ খাঁড়া, পূর্ব মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: নবান্ন অভিযানে যাওয়ার পথে হলদিয়া ৪১ নম্বর জাতীয় সড়কের বটতলাতে বিজেপি কর্মীদের গাড়ি আটকে দেয় পুলিশ। এই নিয়ে পুলিশের সাথে বচসা গন্ডগোল হয়। অ্যাম্বুলেন্স থেকে সাধারণ নিত্যযাত্রীরা আটকা পড়ে যান এই যানজটে। তুমুল বিক্ষোভ চলে জাতীয় সড়কের উপর বিজেপি কর্মীদের।

হলদিয়া বিধানসভা থেকে প্রচুর বিজেপি কর্মী এবং নেতারা বাসে করে নবান্নের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রায় দশটি বাস আটকে দেয় পুলিশ। মহিষাদল থানার পুলিশ আটকে দেয় বাস। বাঁধা পেয়ে পুলিশের ব্যারিকেড হটিয়ে দেয় বিজেপি কর্মীরা।

পাশাপাশি খড়্গপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকাকালীন বিজেপির নবান্ন চলো অভিযানে খড়্গপুর থেকে রওনা দেওয়ার আগে বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা মুখ্যমন্ত্রী গো ব্যাক শ্লোগান দেওয়া হয়।

পূর্ব মেদিনীপুরের মেছেদাতে পুলিশের নাকা চেকিং চলে। নবান্নের উদ্দেশ্যে যাওয়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের গতকাল রাত থেকেই বিশাল পুলিশি বলয় দিয়ে আটকানোর চেষ্টা চলছে সারা রাজ্য জুড়ে এমনটাই অভিযোগ বিজেপির তরফে।

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদাতেও অভিযানের দিন সকালের চিত্রটা ঠিক একই রকম দেখা গেল। পথ চলতি মানুষদের অভিযোগ, দুই থেকে তিনজন ব্যক্তি একসাথে থাকলেই তাঁদের বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন টোটো ও বাইক আরোহীদেরও আটকে চেকিং চলছে। যার ফলে অফিস টাইমে যাওয়া পথ চলতি সাধারণ মানুষ ক্ষিপ্ত অবস্থায় গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে।

পাশাপাশি ৪১ নম্বর নন্দকুমার-কোলাঘাট জাতীয় সড়কের সোনাপেতিয়া টোল প্লাজাতে নবান্ন অভিযান এর উদ্দেশ্যে যাওয়া বিজেপির সমস্ত বাস আটকে দেওয়া হয়। প্রতিবাদে রাস্তায় বসেই বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *