মেদিনীপুর জেলায় নানা রকম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ দিবস পালন

আমাদের ভারত, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: আজ পুলিশ ডে উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত থানাতে নানা রকম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দ্বিতীয় পুলিশ দিবস উপলক্ষে জেলা পুলিশের মূল অনুষ্ঠানটি হয় পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন ময়দানে।

বুধবার সকালে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করার পর ম্যারাথন দৌড় দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পুলিশের আধিকারিকরা। জেলা পুলিশ লাইনের মধ্যে রক্তদান কর্মসূচি, চক্ষু পরীক্ষা সহ নানান কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল ব্যান্ড শো, ছৌ নাচ, পুলিশকর্মীদের মিউজিক্যাল প্রোগ্রাম ইত্যাদি l বিকেলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের  স্কলারসিপ দেওয়া হয়। অন্যদিকে পুলিশ কর্মকর্তাদের নানান কাজে দক্ষতা র জন্য পুরস্কৃত করা হয়। খড়গপুর মেদিনীপুর সদর এবং ঘাটাল মহকুমা পুলিশ বিভাগ তাদের এলাকার মধ্যে জঙ্গলমহল কাপ ২০২১ প্রতিযোগিতার আয়োজন করেছিলl  আজ পুলিশ দিবসের অনুষ্ঠানে সেই  প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করা হয়েছে l সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দিনেশ কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ সহ অন্যান্য আধিকারিকরাl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *