ঘাটালে পুলিশ দিবস উদযাপন

কুমারেশ রায়, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: আজ ১লা সেপ্টেম্বর পুলিশ দিবস। আজ সারা রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ দিবস উদযাপন করছে রাজ্যের বিভিন্ন থানার পুলিশ আধিকারিক এবং কর্মীরা।

সেরকমই ঘাটাল মহকুমার তিনটি থানাতেও আজ পুলিশ দিবস উদযাপিত হলো। পুলিশ দিবস উপলক্ষে ঘাটালের ছোট ছোট শিশুদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে ঘাটাল থানার পুলিশ। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সমস্ত শিশুদের হাতেই পুরস্কার তুলে দেন তাঁরা।

উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক, ঘাটাল থানার অফিসার কৌশিক সেন সহ অন্যান্য পুলিশ কর্মী এবং সিভিল ভলান্টিয়ার্সরা।
ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, আজকের দিনটি পালন করার উদ্দেশ্যে ঘাটাল মহকুমার তিনটি থানাতেই বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পুলিশ হলেন রক্ষক, তাই পুলিশকে ভয় না পেয়ে সকলকে সচেতন থাকার কথা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *