গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৯ ডিসেম্বর: সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মদ্যপ গাড়ি চালকদের বিরুদ্ধে নাকা চেকিং করতে রাস্তায় নামল গোঘাট থানার পুলিশ।
জানাগেছে, গোঘাটের বেঙ্গাই মোড় এলাকায় মদ্যপ অবস্থায় যানবাহন চালানো ও বালি বোঝাই যানবাহন পরীক্ষার জন্য একটি বিশেষ নাকা চেকিং অভিযান চালায় পুলিশ। এদিন গাড়ি চালকরা মদ্যপান করে গাড়ি চালাচ্ছে কি না, তা মেশিন নিয়ে টেস্ট করা হয়। তার পাশাপাশি হেলমেট ছাড়া বাইক চালানো। সিটবেল না পরা ও মদ্যপ অবস্থায় গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।

এদিন এক গাড়ি চালককে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেই পুলিশ। ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। মদ্যপ গাড়ি চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সম্পর্কেও সাবধান করা হয় পুলিশের পক্ষ থেকে।

