অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ জুলাই: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকজুড়ে চোলাই মদের কারবার রুখতে ফের সক্রিয় হল সাঁকরাইল থানার পুলিশ ও আবগারি দফতর। এদিন গোপন সূত্রে খবর পেয়ে খুদমরাই অঞ্চলের বনকাটি গ্রামে অভিযান চালিয়ে চারটি চোলাই মদের ঠেক ভেঙ্গে ফেলে। এছাড়াও একজনকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম তোতা হাঁসদা। ধৃতকে ঝাড়গ্ৰাম আদালতে তোলা হয় বলে জানা গেছে। চোলাই কারবার রুখতে সাঁকরাইল থানার এই ধারাবাহিক অভিযানে খুশি স্থানীয় মানুষজন।


