বিষ্ণুপুরে ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, ধৃত ৬

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ এপ্রিল: অধিক রাতে ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। গতকাল রাতে বিষ্ণুপুরের ক্ষুদিরাম পল্লীতে এই ঘটনা ঘটে।এই ঘটনায় এক পুলিশ সাব ইন্সপেক্টর সহ দুই সিভিক ভলান্টিয়ার আহত হয়। ঘটনার পরেই
বিষ্ণুপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাজেয়াপ্ত করা হয় ডিজে মেশিন। গ্ৰেপ্তার করা হয় ছয় ব্যক্তিকে।

ঘটনার বিবরণে জানাগেছে, গতকাল অধিকরাতে বিষ্ণুপুর থানার ক্ষুদিরাম পল্লীতে ডিজে বাজানোর অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গিয়ে হাজির হয় এবং ডিজে বন্ধ করে দেয়। তারপরই আনুমানিক ৫০-৬০জন মিলে পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ জানাতে থাকে। সেই সময় তারা চড়াও হয় এসআই অরিন্দম সেনাপতির উপর। তাদের আক্রমণে গুরুতর জখম হন তিনি। আহত এসআই’কে উদ্ধার করতে গিয়ে দুই সিভিক ভলান্টিয়ারও জখম হন।খবর পেয়ে বিষ্ণুপুর থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে ডিজে মেশিন আটক করে ও এই ঘটনায় ছয় ব্যক্তিকে গ্ৰেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *