পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৬ আগস্ট: ছিনতাইয়ের আধ ঘণ্টার মধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে সোনার হার উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে খড়্গপুরের চৌরুঙ্গি এলাকায় মাথায় পিস্তল ঠেকিয়ে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালায় গোপাল জানা ও গোরা সাউ নামে দুই দুষ্কৃতী। তাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে।

জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, অভিযোগ পাওয়ার পরই সমস্ত নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে আটক করা হয় বাইক আরোহী দুই যুবককে। তাদের কাছ থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ, চুরি যাওয়া ওই সোনার হারের পাশাপাশি আরো একটি সোনার হার উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী পুলিশ অফিসারদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কথা জানান পুলিশ সুপার।

