হাবড়ায় আগ্নেয়াস্র সহ এক যুবক গ্রেফতার করল পুলিশ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ মার্চ: আগ্নেয়াস্র সহ এক যুবকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আলি হোসেন (২৫)। বাড়ি দত্তপুকুর থানার বিড়া জয়পুল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,শনিবার গভীর রাতে হাবড়া থানার লক্ষ্মীপুল হাটখোলা মোড় এলাকায় সন্দেহভাজন এক অপরিচিত যুবককে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষ। হাবড়া থানায় খবর দিলে রাতের টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে। তল্লাশি চালালে যুবকের কাছ থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্র উদ্ধার হয়।হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃত যুবককে গ্রেফতার করে রবিবার দুপুরে বারাসত আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *