করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই শান্তিপুরে পুলিশ প্রশাসনের তৎপরতা, আটক ৫

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ সেপ্টেম্বর:
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানা যায়। ইতিমধ্যে রাস্তার পথচলতি অসচেতন মানুষদের সচেতন করতে পুলিশি অভিযান করতে দেখা গেছে জেলার বিভিন্ন প্রান্তে। একইভাবে শান্তিপুর থানার পক্ষ থেকেও কড়া পদক্ষেপ করতে দেখা গেল।

বৃহস্পতিবার রাত দশটা নাগাদ শান্তিপুরের রাজপথে শুরু হয় পুলিশি অভিযান, রাস্তায় পথচলতি অসচেতন মানুষদের সচেতন করতে রাস্তায় নামে শান্তিপুর থানার পুলিশ। যারা মুখে মাস্ক ছাড়াই রাস্তায় বের হচ্ছে তাদের পড়তে হচ্ছে পুলিশি প্রশ্নের মুখে। অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৫ জনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। পুলিশি এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় মুখোপাধ্যায়, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ সহ একাধিক পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা যায় রানাঘাট জেলা পুলিশের নির্দেশেই এই অভিযান। জানাগেছে, অসচেতন মানুষদের সচেতন করতে আগামী দিনে আরো কড়া পদক্ষেপ করবে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *