আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ মে: পাঁশকুড়া বিডিও অফিস চত্বরে আসন্ন ঈদকে সামনে রেখে পাঁশকুড়া থানার উদ্যোগে একটি প্রশাসনিক বৈঠক হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি সুদীপ দাস গুপ্ত সহ একাধিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও হাসনাদ আলী, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক, পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তি জানা, শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নজরে রসুল খান সহ একাধিক ব্যক্তিত্বরা।

উক্ত সভায় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয় করোনা ভাইরাসকে মাথায় রেখে সরকারি স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উদযাপন করার। ঈদের দিন নমাজের সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়। উপস্থিত সকলে এই প্রস্তাবে রাজি হন। উল্লেখ করা যায় উক্ত সভায় পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ কুমার মিশ্র হোম কোয়ারেন্টাইনে থাকার কারণে উপস্থিত থাকতে না পারলেও তিনি উপস্থিত সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।

