গোপীবল্লভপুরে বেআইনি বালি কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পুলিশ প্রশাসন ও ভূমি দফতরের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১১ নভেম্বর: বেআইনি বালি কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন ও ভূমি দফতর।এসডিপিও গোপীবল্লভপুর মেকয়ানা মিথকুমার সঞ্জয় কুমার এবং গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি দফতরের যৌথ অভিযান চালিয়ে সুবর্ণরেখা নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে বাজেয়াপ্ত করা হয়েছে ১৫ টি বালি বোঝাই লরি এবং ৪ টি পকলেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে এসডিপিও এবং ভূমি দফতর সুবর্ণরেখা নদীর আঠাঙ্গি বালি ঘাট এরিয়া থেকে গাড়িগুলিকে আটক করেছে। পরে শুক্রবার দুপুরে বাজেয়াপ্ত গাড়িগুলোকে ছাতিনাশোলে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি দফতরের অফিস চত্বরে এনে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। ভূমি দফতর সুত্রে খবর, বাজেয়াপ্ত প্রতিটি গাড়িকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *