জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ অক্টোবর: সমাজকর্মী বন্ধুর জন্মদিনে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের কিছু বন্ধু গড়ে তুললেন নতুন নজির। তাঁদের বন্ধু বিশিষ্ট সমাজকর্মী অভিনেতা, নির্দেশক সেখ আমেদুল্লা ওরফে রকি’র জন্মদিনে কেক কাটার সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকায় চারাগাছ রোপণ করা হয় এবং বেশ কিছু চারাগাছ বিলি করা হয়। গাছগুলি যত্নের জন্য কিছু অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়।যাদের হাতে গাছের চারা তুলে দেন, তাঁদের প্রত্যেককে সঠিকভাবে সেগুলির পরিচর্যা করার অনুরোধ জানান।

রকি ও তাঁর সহযোগীরা লকডাউন ও বন্যা পরিস্থিতিতে বাড়িতে বাড়িতে গিয়ে মাস্ক, সাবান, স্যানিটাইজার ও বিভিন্ন খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন৷


