অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ সেপ্টেম্বর: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান। গুরুতরভাবে আহত পিকআপ ভ্যানের চালক ও বাইক আরোহী।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের শালতোড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লোধাশুলির দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান হঠাৎ করে শালতোড়িয়া এলাকায় সামনের দিক থেকে আসা এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে জমিতে পড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। তারা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে স্থানীয়দের সাহায্য গাড়িটির উদ্ধার কাজ চালানো হয়।

