জলপাইগুড়িতে আটক কয়লা বোঝাই পিকআপ ভ্যান

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর: কয়লা বোঝাই পিকআপ ভ্যান আটক করল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। শনিবার শিলিগুড়ি থেকে রংধামালি হয়ে জলপাইগুড়িতে নিয়ে আসা হচ্ছিল কয়লা দাবি চালকের। ট্র‍াফিক পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে করলা বোঝাই পিক আপ ভ্যানের চালক। যদিও ট্র‍াফিক পুলিশ পিছু নিয়ে গোশালা মোড়ে প্রবেশ করার একটু আগে গাড়িটি ধরে ফেলে। করলা নিয়ে যাওয়ার বৈধ কাগজ দেখাতে পারেনি চালক। হাতে লেখা সাধারণ বিল নিয়ে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি ট্র‍াফিক পুলিশের।

অন্যদিকে গাড়ির নম্বর প্লেটও ছিল না। এই কারণে কয়লা সহ গাড়িটি কোতোয়ালি থানায় তুলে দেওয়া হয় বলে জানায় ট্র‍াফিক পুলিশ। গাড়ির চালক অজয় দাস বলেন, “আলু নিয়ে শিলিগুড়ি গিয়েছিলাম। ফেরার সময় দার্জিলিং মোড় থেকে কয়লা নিয়ে এসেছিলাম জলপাইগুড়িতে। ট্র‍াফিক পুলিশ ধরছে।” ট্র‍াফিক পুলিশ অফিসার প্রভাস ঠাকুর বলেন,”গাড়ির নম্বর প্লেট নেই। চালকের লাইসেন্স নেই। কয়লার বৈধ কাগজ নেই এই কারণে ধরে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।” ট্র‍াফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে মোটা টাকা জরিমানা করা হয় গাড়ির চালককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *