জলপাইগুড়িতে পিকনিকে পিকআপ ভ্যান, ট্রাক ও পণ্যবাহী গাড়িতে যাতায়াত নিষিদ্ধ, ডিজে বাজালে নেওয়া হবে আইনি পদক্ষেপ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ ডিসেম্বর: পিকনিকে পিকআপ ভ্যান, ট্রাক ও পণ্যবাহী গাড়িতে যাতায়াত নিষিদ্ধ করল জলপাইগুড়ি জেলা পুলিশ৷ দুর্ঘটনা এড়াতে পিকনিক থেকে আসার সময় চলন্ত গাড়িতে ডিজে ও বক্স বাজানো যাবে না। ট্র‍াফিক নিয়ম না মানলে রাস্তায় গাড়ি থামিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে চালকের বিরুদ্ধে জানালেন জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো।

পিকআপ ভ্যান থেকে শুরু করে একাধিক গাড়িতে পিকনিকের সময় ওভারলোড করে যাত্রী নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অধিক যাত্রী থাকায় দুর্ঘটনার সম্ভবনা থেকে যায়। ২৫ ডিসেম্বর থেকে অসংখ্য মানুষ পিকনিকে সামিল হবেন। তার আগে জেলা পুলিশের তরফে জেলাশাবাসীদের সচেতন ও সর্তক করার উদ্যোগ গ্রহণ করা হল। জেলা পুলিশের দাবি, পিকনিকের সময় পণ্যবাহী গাড়ি ব্যবহার নিষিদ্ধ। বেশি যাত্রী কোনো ভাবেই তোলা যাবে না গাড়িতে। সিট বেল্ট ব্যবহার করতে হবে। মত্ত অবস্থায় গাড়ি চালালে মোটা টাকার জরিমানার পাশাপাশি প্রয়োজনে ডাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে। অতীতের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে পিকনিকের গাড়িতে ডিজে ও বক্স বাজানো যাবে না। ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে পুলিশের তরফে।

জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “সামনে পিকনিকের মরসুম। ট্র‍াফিক পুলিশকে সর্তক থাকতে বলা হয়েছে। গাড়িতে সাউন্ড সিস্টেম বাজানো যাবে না। ট্র‍াফিক নিয়ম না মানলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *