রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, 6 জুলাইঅভিভাবকদের উদাসীনতায় নাবালক নাবালিকাদের ইন্টারনেট, টিভি প্রভৃতির অপব্যবহারের চরম সামাজিক অবক্ষয় নিদর্শন পাওয়া গেলো রানাঘাটের ধানতলায়। স্কুলের এক কিশোর এবং কিশোরীর যৌন সম্পর্কের ফলে গর্ভবতী হলো কিশোরী, সে একটি সন্তানও প্রসব করেছে। এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ধানতলা থানার অন্তর্গত কুশবেড়িয়া গ্রামে।

বছর ১৩–র ওই কিশোরীর মায়ের দাবি, সপ্তম শ্রেণিতে পাঠরতা তার মেয়ে ৯ মাস আগে স্কুলের যাওয়ার পথে অপহৃতা হয়। কিন্তু লজ্জায় ভয়ে মেয়ে কিছুই বলেনি। মেয়ের হৃষ্টপুষ্ট চেহারা হওয়ার কারণে তিনিও বুঝতে পারেনি বলে জানান। তবে প্রথমবার ঋতুমতী হওয়ার পর, পরবর্তীতে না হওয়ার কারণে ডাক্তারের কাছে যান। সেখানে কয়েকটি পরীক্ষার পর জানা যায় ওই কিশোরী গর্ভবতী।

এরপর মায়ের কাছে সে জানায়, ওই এলাকার নবম শ্রেণিতে পাঠরত ১৫ বছরের এক কিশোর, তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে।

কিশোরীর সন্তান প্রসবের ঘটনা গ্রামে জানাজানি হতেই ওই কিশোরেরর পরিবার কিশোরীর পরিবারকে দুজনের বিয়ের প্রতিশ্রুতি দেয়। তবে ওই নাবালিকা শিশু সন্তান প্রসব করার পর ক্রমশই তাদের বাড়িতে বিভিন্ন সংবাদমাধ্যম, স্বেচ্ছাসেবী সংস্থা অহরহ আসতে শুরু করে। এই কারণে ওই কিশোর ও তার মা বাড়ি থেকে বেপাত্তা হয়ে যায়l এরপরই ধানতলা থানা থেকে একটি কেস রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন  ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো তৃণমূল নেতা, ভুয়ো সিবিআইয়ের পর এবার রাজ্যে ভুয়ো ডিএসপি

তবে সচেতন নাগরিকদের পক্ষ থেকে উঠছে প্রশ্ন। সন্তানদের পর্যাপ্ত সময় না দেওয়া এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকার কারণে, এ ধরনের নানান ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *