আমাদের ভারত, নদীয়া, ২০ নভেম্বর: ফুলিয়ায় ছানা ব্যবসায়ীদের তরফ থেকে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারকে সম্বর্ধনা দেওয়া হল। আজ ছানা ব্যবসায়ীদের তরফ থেকে ফুলিয়া স্টেশনের উপরে একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সংসদ জগন্নাথ সরকার ও রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

ছানা ব্যবসায়ীরা এদিন একটি সমস্যার কথা তুলে ধরেন জগন্নাথ সরকারের কাছে, তাদের দাবি, কৃষক স্পেশাল ট্রেন ঠিক সময় মতো আসে না। এই অভিযোগের ভিত্তিতে জগন্নাথবাবু বলেন উচ্চপদস্থ রেল আধিকারিককে বিষয়টি জানিয়েছেন।

