Accident, Bankura, বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃ*ত্যু ১ আলোকচিত্র শিল্পীর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ মার্চ: বিয়ে বাড়ির ছবি তুলে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক আলোকচিত্র শিল্পীর। গতকাল রাতে ইন্দাস থানার আমপুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার কাজ সেরে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দেবদাস পাল (৬৮) নামে এক ব্যক্তির। দেবদাস বাবু বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরায় ছবি তোলার কাজ করতেন। সেদিন বিয়ের ছবি তোলার কাজ সেরে সহকারীকে নিয়ে বাইকে করে বাড়ি ফেরার সময় ইন্দাস আমপুকুরপাড় এলাকায় একটি লাইট পোষ্টে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে এবং তার সহকারিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

বিয়ে বাড়িতে সারা রাত জেগে কাজ করার ফলে বাইক চালানোর সময় চোখ লেগে গিয়ে এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *