আমাদের ভারত, ১১ অক্টোবর: প্রতি বছরের মতো এবারও ভারতীয় ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৩ থেকে ১৩ অক্টোবর ২০২৩ জাতীয় ডাক সপ্তাহ পালন করছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তারই মাঝে ১১ই অক্টোবর, কলকাতা জিপিও-তে ডাক বিভাগ ‘ফিলাটেলিক-ডে’ উদযাপনের করলো।
এই উপলক্ষে কলকাতা জিপিওতে পোস্ট মাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন মহাশয় উন্মোচন করলেন বিশেষ পোষ্টকার্ড ক্যান্সেলশন। এছাড়া আসন্ন দুৰ্গা পুজো উপলক্ষে এবং কলকাতার বিশেষ বিশেষ দ্রষ্টব্য জায়গার উপর পারমানেন্ট পিকচোরিয়াল ক্যান্সেলেশন প্রকাশ করা হলো ডাক বিভাগের পক্ষ থেকে। প্রচুর দর্শক সমাগমে অনুষ্ঠানটি সুসম্পন্ন হলো। এই বিশেষ বিশেষ স্মারকগুলি সংগ্ৰহ করা যাবে ফিল্যাটিলিক বিভাগ কলকাতা জিপিও থেকে।

