গাড়ির সিটের ভিতরে মজুত করে চলত ফেন্সিডিল পাচার, হিলিতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৫ জুলাই: গোপন খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে এক বিশেষ অভিযান চালিয়ে প্রচুর পরিমান ফেন্সিডিল উদ্ধার করল বিএসএফ। বৃহস্পতিবার পুরোনো হিলি মোড় এলাকায় বাড়ির গ্যারেজে রাখা গাড়িতে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ।

গাড়িটির পিছনের সিটের ভেতর রাখাছিল প্রচুর পরিমান ফেন্সিডিল। ঘটনায় গাড়ির মালিক রাজু মন্ডল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করে হিলি পুলিশ। বেশকিছুদিন ধরে বসার সিটের ভেতরে মজুত করে অভিনব কায়দায় চলছিল ওই ফেন্সিডিল পাচার বলে জানিয়েছে পুলিশ।

হিলি থানার ওসি গণেশ শর্মা বলেন আগামীতেও সমাজবিরোধী এবং অপরাধমূলক কাজের বিরুদ্ধে এধরনের অভিযান জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *