খড়্গপুরে পেট্রোল পাম্প কর্মীদের মুখে মোদীর ছবি লাগিয়ে প্রতিবাদ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুলাই: পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খড়্গপুরে পেট্রোল পাম্প কর্মীদের মুখে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে অভিনব বিক্ষোভ প্রদর্শন করলো তৃণমূল। মঙ্গলবার খড়গপুর শহরের পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। যে সকল ব্যক্তি পেট্রোল পাম্পে তেল নিতে আসেন তাদের মিষ্টিমুখ করিয়ে পাম্প কর্মীদের মুখে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন  রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, প্রাক্তন পৌর প্রধান জহর লাল পাল, শহর যুব সভাপতি অসিত পাল, সহ সভাপতি রৌনক রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *