ভোট লুট করতে এলে নেতাদের জামাকাপড় লুট করার নিদান সুকান্তর! পঞ্চায়েত নির্বাচনের আগে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ ডিসেম্বর: ভোট লুট করতে এলে জনগন তাদের জামাকাপড় লুট করবে। পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের নেতাদের হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির। সোমবার বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তাঁর কথায়, এবারে পঞ্চায়েত নির্বাচনে কোনও প্রকারেই ভোট লুট হতে দেবো না আমরা। কেউ ভোট লুট করতে এলে জনগন তাদের জামাকাপড় লুট করবে। এমনটাই জানান তিনি। একইসাথে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তারা বুথ লেভেল সংগঠনে যে বেশি জোর দিয়েছেন তাও তিনি স্বীকার করেছেন। সুকান্ত বলেন, রাজ্য জুড়েই বুথ লেভেল সংগঠনে জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁর নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে প্রত্যেক বুথে সাংগঠনিক ভিত মজবুত করে ফেলেছেন। তবে দোরগোড়ায় যে নির্বাচন নেই, তাও কার্যত স্বীকার করেছেন রাজ্য সভাপতি। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচন কিছুটা পিছোবে।

উল্লেখ্য, ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শাসক দলের তরফে যে ভোট লুট ও ছাপ্পা হয়েছিল তা নিয়েই এদিন কিছুটা ফুঁসে ওঠেন বিজেপির রাজ্য সভাপতি। পঞ্চায়েত নির্বাচন কিছুটা পিছোলেও সুষ্ঠুভাবেই যে রাজ্যে নির্বাচন হতে চলেছে তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন তিনি। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট দেখে সাধারণ ভোটাররা যেভাবে ভীত ও সন্ত্রস্ত্র হয়েছিলেন, তাদের আশ্বস্থ করে ভোট লুটেরাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি। ভোট লুটেরাদের কোনওভাবেই এবারে বরদাস্ত করা হবে না। লুট করতে এলেই জনগন তাদের জামাকাপড় লুট করবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন শাসকদলের নেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *