“বাংলার মানুষ চাইছে দিদি বিশ্রামে যাক”, বর্ধমানে বললেন নাড্ডা

আমাদের ভারত, বর্ধমান, ১৩ এপ্রিল: মানুষের বিপুল জনসমর্থন প্রমাণ করে দিচ্ছে রায়নার বিজেপি প্রার্থী মানিক রায় ও খন্ডঘোষের বিজেপি প্রার্থী বিজন মন্ডলকে মানুষ আশীর্বাদ করে দিয়েছেন। ফলে তাদের জয় নিশ্চিত। কিন্তু এই নির্বাচন কোনও ব্যক্তির নির্বাচন নয়। এটা বাংলার আসল পরিবর্তনের নির্বাচন। যেখানে মানুষ চেয়েছে দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলে দিতে। সেই কারণে শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলার মানুষ আজ পথে নেমেছে। বর্ধমানের সেহারাবাজারে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করতে এসে এই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি এদিন কালনাতেও বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুন্ডুর সমর্থনে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানেও মানুষের জনজোয়ার দেখে রীতিমতো আপ্লুত জেপি নাড্ডা।

এদিন জেপি নাড্ডা বলেন, বাংলার ছবি বদলাতে যেভাবে বিজেপিকে সমর্থন করছে বাংলার মানুষ। সেভাবে বাংলাজুড়ে তৃণমূল কংগ্রেস তোলাবাজি, তুষ্টিকরণ, বালি গোরুর সিন্ডিকেট রাজ চলেছে তাতে মানুষ রীতিমতো বিরক্ত। সেই কারণে মানুষ চাইছে বাংলায় এবার আসল পরিবর্তন হোক। এখানে তৃণমূল কংগ্রেস মায়ের খেয়াল রাখেনি, মাটির কোনও ইজ্জত রাখেনি, না মানুষকে নিয়ে চিন্তাভাবনা করেছে৷ চারিদিকে দুর্নীতিতে ভরে গেছে। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটি দিয়ে বিশ্রামে পাঠাতে চাইছেন। তাদের লক্ষ্য বাংলায় পদ্ম ফোটানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *