পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: আজ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা। সারাদেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুরবাসীও আক্রান্ত ক্রিকেট জ্বরে। বাইরের আবহাওয়ায় হিমেল হাওয়া বইলেও মেদিনীপুর শহর টগবগে। আমেদাবাদের মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া।

দীর্ঘ ১২ বছর পর এই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ায় দেশজুড়ে মানুষ আলাদা আবেগ এবং লাগামহীন উচ্ছ্বাস প্রকাশ করছে। সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে চলছে ধর্মীয় অনুষ্ঠান। কোথাও মন্দিরে হোম, কোথাও মসজিদে নামাজ। দেশের মাটিতে খেলা, দেশের মাটিতে যাতে বিশ্বকাপ ট্রফি থাকে তার জন্যই এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।


