মালদহে তীব্র দাবদাহ থেকে বাঁচতে লস্যিতেই মজেছে মানুষ, খুশি বিক্রেতারা

আমাদের ভারত, মালদহ, ২৯ এপ্রিল: তীব্র গরমের হাত থেকে বাঁচতে লস্যিই ভরসা। শুধু লস্যি নয় রাস্তায় বেরিয়ে জেলাবাসী লস্যি, শরবত, সহ বিভিন্ন ঠান্ডা জাতীয় পানীয়তে মজেছে। দিনে দিনে বাড়ছে মালদা
জেলাজুড়ে তাপমাত্রা। প্রতিদিনই ৪০ থেকে ৪১ ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে তাপমাত্রা। মালদার তাপমাত্রা যেমন বাড়ছে তেমনি সূর্যের প্রখর তাপ। তাই গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে মানুষ ঠান্ডা পানীয়ের উপর ভরসা করছেন। একদিকে ঈদের বাজার, যাতে শহরের রাস্তায় কিছুটা হলেও ভিড় বাড়ছে।অনেকেই বাজার করতে এসে মালদার ইংরেজবাজার শহরের চিত্তরঞ্জন মার্কেট, নেতাজি মার্কেটের ধারে অস্থায়ী ভাবে বসে থাকা দোকান থেকে লস্যি খাচ্ছেন।‌ বিক্রি বাড়ায় খুশি লস্যি বিক্রেতারা।

মালদার ইংরেজবাজার শহরের চিত্তরঞ্জন মার্কেটের লস্যি বিক্রেতা বাপ্পা শেখ জানান, পঁচিশ বছর ধরে আমরা লস্যি বিক্রি করছি। এবার তাপপ্রবাহ খুব বেশি। গত বছরের তুলনায় এবারের তাপমাত্রা অনেক বেশি ফলে এবারে লস্যি বিক্রি বেশি হচ্ছে। আগে লস্যি সম্বন্ধ্যে মানুষের অভিজ্ঞতা ছিল না। তখন মানুষ কোল্ড ড্রিংস খেতেন। কিন্তু এখন মানুষ দইয়ের উপকারিতা বুঝতে পেরেছে ফলে এখন মানুষের কোল্ড ড্রিংসের দিকে ঝোঁক কম। এখন মানুষ লস্যি খুব খাচ্ছেন। আর আমাদেরও ব্যবসাও হচ্ছে। দিনে আমাদের দেড় থেকে দুই কুইন্ট্যা দই বিক্রি হয়। একই সুর লস্যি বিক্রেতা রামদেব মন্ডলের গলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *