গোপীবল্লভপুর নদী তীরবর্তী গ্রামের মাটির বাড়ি থেকে লোকজন সরানো হচ্ছে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪মে:
যসের মোকাবিলায় সারা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসন প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ব্লকের নদী তীরবর্তী গ্রামগুলোতে মাটির বাড়ি থেকে লোকজনকে সরানো শুরু হয়েছে। এলাকাগুলিতে চলছে মাইকিং। ব্লক অফিসে ও পঞ্চায়েতগুলিতে মজুত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী। পাশাপাশি ব্লক প্রশাসনের তরফ থেকে একটি ২৪ ঘন্টার পরিষেবা দেওয়ার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ব্লক প্রশাসনের উদ্যোগ খোলা হয়েছে হেল্প লাইন, যার নম্বর ৯৬৭৯৮০৯২৫৬। এই ফোন নম্বরে ফোন করেবঅসুবিধায় পড়া মানুষজন প্রশাসনের সুবিধা পেতে পারবেন।

গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র বলেন, ফনীর সময় আমাদের এলাকার দুটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার অভিজ্ঞতা থেকে যস মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি আমরা। ইতিমধ্যে সমস্ত পঞ্চায়েত ও ত্রাণ সেন্টারগুলোতে খাবার ও বেবি ফুড মজুদ করা আছে এবং একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ঝড়ের সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য গোপীবল্লভপুর ১নং ব্লক প্রশাসনের তৈরি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *