নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ২৩ এপ্রিল:
ভোট মিটে গেছে ১০ এপ্রিল। তারপরেও করোনা সচেতনতার প্রচারে বেহালায় আসলেন পায়েল সরকার। শুক্রবার বিএল সাহা রোডের বিভিন্ন বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিলি করলেন তিনি। পথচলতি মানুষের হাতে তুলে দিলেন মাস্ক।
মাস্ক বিলি পর্ব শেষ করে পায়েল সরকার বলেন, সচেতনতার অভাবেই ফের সংক্রমণ বাড়ল। একজন সচেতন নাগরিক হিসাবে সাধারণ মানুষের প্রতিনিয়ত মাস্ক পরা। পাশাপাশি মানুষকে সচেতন করতেই দলের তরফ থেকে আজ পথে নামলাম। আমার বিধানসভায় প্রতিদিন আমি এই কর্মসূচি করব বলে জানিয়েছেন তিনি।

