টলিউডের প্রথম সারির অভিনেত্রী পায়েল সরকার যোগ দিলেন বিজেপিতে

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:
টলিউডের প্রথম সারির অভিনেত্রী পায়েল সরকার যোগদান করলেন বিজেপিতে। বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে নিলেন। বিজেপির হেস্টিংসের দলীয় কার্যালয়ে অভিনেত্রীর হাতে পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, বুধবার হুগলিতে তৃণমূলের মঞ্চে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক সহ বেশ কিছু পরিচিত মুখ রাজ্যের শাসক শিবিরে যোগদান করেছিলেন। আজ টলিউডের প্রথম সারির নায়িকা পায়েল সরকার বিজেপিতে যোগদান করলেন। এর আগে যশ দাশগুপ্ত, হিরণ চ্যাটার্জির মত টলি তারকারা কয়েকদিন আগেই বিজেপিতে যোগদান করেছিলেন। এবার সেই খাতায় নাম লেখালেন টলিউডের এই নায়িকা। যোগদান করে পায়েল বলেন, বাংলার পরিবর্তনে বিজেপির ক্ষমতায় আসা জরুরি। আমি বাংলার পরিবর্তন চাই, সেই কারণেই রাজনীতিতে আসলাম। তবে রাজনীতিতে আসা মানেই অভিনয় ছাড়া নয়। অভিনয়ের সঙ্গে সঙ্গেই রাজনীতি করবো বলে জানিয়েছেন অভিনেত্রী পায়েল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *