সাথী দাস, পুরুলিয়া, ২৬ জুন: পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী আত্মঘাতী হলেন। তাঁর নাম বুলেট মাহাতো(৩৬)। তাঁর বাড়ি পুরুলিয়ার মফঃস্বল থানার ডাবর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে হাসপাতালের তিনতলার মেল মেডিকেলের বাথরুমে ওই রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দিন দুয়েক আগে হাসপাতলে ভর্তি হয়েছিলেন ওই রোগী। তবে কী কারণে আত্মহত্যা তা জানা যায়নি।
যদিও তাঁর ভাই গৌতম মাহাতোর দাবি, মানসিক অবসাদগ্রস্ত ছিলেন তাঁর দাদা। পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

