বনগাঁয় চিকিৎসার গাফিলতিতে প্রাণ গেল রোগীর, পরিবারের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ এপ্রিল: চিকিৎসার গাফিলতিতে এক ব্যক্তির মৃত্যু হল এক বেসরকারি হাসপাতালে। পুলিশের দ্বারস্থ হলে পুলিশ দুর্ব্যবহার করে মৃতের পরিবারের সঙ্গে, এমনই অভিযোগ তুলে ওই হাসপাতালের সামনে ক্ষোভ জানায় পরিবারের লোকজন। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ার মণ্ডলপাড়া এলাকায়। মৃত ব্যক্তি চাঁদপাড়ার মণ্ডলপাড়া কালিতলার বাসিন্দা সন্তোষ বিশ্বাস (৬৩)।

পরিবার সূত্রের খবর, ৩১ শে মার্চ সন্তোষ মণ্ডলকে পায়ে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার চাঁদপাড়ার একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করানো হয়। হাসপাতালের কর্তৃপক্ষ ৫ দিনের একটি প্যাকেজে সন্তোষকে ভর্তি নিয়েছিল। কলকাতার আরজিকর হাসপাতলের চিকিৎসকের দেখার কথা ছিল। কিন্তু সেই চিকিৎসক এক দিনও তাঁকে দেখেননি ও পরিবারের কারও সঙ্গে দেখাও করেননি বলে অভিযোগ। পরিবারের সদস্যদের আরও অভিযোগ, মঙ্গলবার রাতে নার্সিং হোমের পক্ষ থেকে পরিবারকে ফোন করে রোগীকে একটি ইঞ্জেকশন দেওয়ার কথা বলা হয়। তার জন্য ২৫০০ টাকা চাওয়া হয়। ফের ১০ মিনিট পর আবারও ফোন করে আরও একটি ইঞ্জেকশনের কথা বলে। এর মধ্যে পরিবারের লোকজন এসে দেখে রোগীর মৃত্যু হয়েছে। তাদের আরও অভিযোগ, রাতে তাদের নার্সিং হোমে ঢুকতে বাধা দেওয়া হয়। যে চিকিৎসকের রোগীকে দেখার কথা শুনে তারা রোগীকে ভর্তি করিয়েছিলেন সেই চিকিৎসক তাদের রোগীকে এক দিনও দেখেনি। ভুল চিকিৎসার জন্য তাদের রোগীর মৃত্যু হয়েছে।

মৃতের মেয়ে বন্নিশেখর বৈরাগী বলেন, মৃত্যুর কারণ জানতে চাইলে হাসপাতলের কেউ আমাদের সঙ্গে কথা বলেনি। গতকাল রাত পর্যন্ত আমার বাবাকে সুস্থ দেখে বাড়ি গিয়েছি, রাতে এমন কী হল যে তাঁর মৃত্যু হল? গাইঘাটা থানায় গেলে তারাও আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এরপর তদন্তের আশ্বাস না পেলে তারা হাসপাতাল থেকে মৃতদহ বের করবেন না বলে ক্ষোভ জানায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি রোগীকে বাঁচাতে পারিনি। পরে গাইঘাটা থানার পুলিশ অভিযোগ নেয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *