জে মাহাতো, মেদিনীপুর, ২২ মার্চ: জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর বিধানসভার কমলায় আজ পথসভা করল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও কমলা বুথ কমিটি। শিক্ষক সমিতির সভাপতি তন্ময় সিংহ সহ আজকের সভায় শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, বাঁকিবাঁধ অঞ্চলের তৃণমূল সভাপতি লক্ষীকান্ত ভুঁইয়া, প্রধান কৌশিক দোলই, আনসার আলি খান, দীপঙ্কর দত্ত, মৃনাল কোয়াড়ী, রতন মান্ডি, লক্ষীকান্ত দোলই উপস্থিত ছিলেন।
তন্ময়বাবু তার বক্তব্যে মমতা ব্যানার্জিকে তৃতীয় বারের জন্য নির্বাচিত করার আহ্বান জানান ও করোনা মহামারীর সময়ে রাজ্য সরকারের সাধারণ মানুষের পাশে থাকার কথা মনে করিয়ে দেন। পঞ্চায়েত প্রধান কৌশিক দোলই ডাবল ইঞ্জিন সরকারগুলোর ব্যার্থতা তুলে ধরেন। মিনু কোয়াড়ী মহিলাদের জন্য মমতা ব্যানার্জির প্রকল্পগুলি তুলে ধরেন। আনসার আলি স্বাস্থ্য সাথী চালু রাখতে ও লক্ষীকান্ত ভুঁইয়া শান্তি ও উন্নয়ন বজায় রাখতে মেদিনীপুর বিধানসভায় জুন মালিয়াকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

