পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: মেদিনীপুর শহরে অবস্থিত ১৭ নং ওয়ার্ডের পাথরঘাটা এলাকায় পাথরঘাটা পুরাতন জুম্মা মসজিদে আজ আসরের নামাজের পর একটি দোয়ার মজলিসের আয়োজন করেন পাথর ঘাটা মুসলিম জনসাধারণ। এলাকাবাসীদের কথায়, “পাথর ঘাটা পুরাতন জুম্মা মসজিদের সম্পাদক সেক আব্দুল আজিজের উদ্যোগে এই দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়।” পাথরঘাটা এলাকার অধিকাংশ মুসলিম জনসাধারণ অংশগ্রহণ করেছিলেন এই দোয়ার মজলিসে৷ উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ, উপস্থিত ছিলেন পাশাপাশি এলাকার আরও অনেক গুণিজন ব্যাক্তি।
পাথরঘাটা পুরাতন জুম্মা মসজিদের সম্পাদক সেক আব্দুল আজিজের কথায় “এই দোয়ার মজলিসের জন্য এলাকাবাসী অনেকদিন ধরে বলছিলেন। সকলের উদ্যোগে মসজিদের ইমাম সাহেব ও অন্যান্য গুণিজন ব্যাক্তিদের উপস্থিতিতে আজ দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর কাছে দোয়া চাওয়া হল আমরা সকলেই যেন সৎ ভাবে জীবন যাপন করতে পারি। সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। এক কথায় সকলের মঙ্গল কামনার জন্য আজকের দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছিল। সকলের উপস্থিতি ছিল নজরকাড়ার মতো। এই দোয়ার মজলিসে অংশগ্রহণ করার জন্য সবাইকে সালাম শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।”

