রিজার্ভার খারাপ থাকায় তিন মাস ধরে পানীয় জল পাচ্ছেন না ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যাত্রীরা

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: ঘাটাল পৌরসভার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দীর্ঘ তিন মাস ধরে পানীয় জলের রিজার্ভার খারাপ থাকায় যাত্রী সাধারণ এবং বাসের খালাসি থেকে চালক, পাশাপাশি সেখানকার দোকানদাররা পানীয় জল পাচ্ছে না। তাদের কিনে জল খেতে হচ্ছে বলে জানিয়েছেন তারা এবং দোকানদারদের জল অন্য জায়গা থেকে নিয়ে আসতে হচ্ছে।

দীর্ঘ তিন মাস ধরে জল পাওয়া যাচ্ছে না। পৌরসভায় বারবার জানিও কোনও লাভ হয়নি বলে দোকানদার থেকে হকার ও বাস যাত্রীদের অভিযোগ। তাদের দাবি, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে এবং যায় এবং বাসের যাত্রীরও পানীয় জলের সমস্যায় ভুগছেন। যাতে দ্রুত এই পানীয় জলের রিজার্ভার সারানো হয় এবং পানীয় জল পাওয়া যায় তার আবেদন জানিয়েছে।

পুরসভার এক্সিকিউটিভ অফিসার অনুপ রায় এবং পুরসভার সহ প্রশাসক অজিত দে জানিয়েছেন, দ্রুত সারানোর ব্যবস্থা করা হচ্ছে। যে ইঞ্জিনিয়ার বিষয়টি দেখেন তাকে আপনাদের কাছ থেকে জেনে জানানো হয়েছে খুব শীঘ্রই রিজার্ভার থেকে জল পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *