মহিষাদলে যাত্রীভর্তি টোটোকে বাঁচাতে গিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস, আহত ২০

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ জুন: যাত্রীভর্তি টোটোকে বাঁচাতে গিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। গুরুতর আহত হয়েছে প্রায় ২০ জন। সোমবার সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গেঁওখালী- তেরপেখ্যা রাজ্য সড়কের মহিষাদলের বামুনিয়ায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে।

জানাগিয়েছে, এদিন তেরপেখ্যা থেকে ৫০ জন যাত্রী নিয়ে মহিষাদলের অভিমুখে আসার সময় বামুনিয়ার কাছে বাসের সামনে হঠাৎ চলে আসে একটি যাত্রীভর্তি টোটো। টোটোটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে উলটে যায় বাসটি। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। মহিষাদল- তেরপেখ্যা রোড অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহিষাদল থানার পুলিশ। আহত প্রায় ২০ জনকে উদ্ধার করে মহিষাদলের বাসুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে তাদের চিকিৎসা করে আহতদের অধিকাংশকেই বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *