ব্রেকথ্রু সাইন্স সোসাইটির উদ্যোগে রাঙ্গামাটি কিরণময়ী হাই স্কুলে হল পশ্চিম মেদিনীপুর জেলা বিজ্ঞান শিবির ও সম্মেলন

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর:
ব্রেকথ্রু সাইন্স সোসাইটি পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে আজ ১৩ নভেম্বর মেদিনীপুর শহরে রাঙ্গামাটি কিরণময়ী হাই স্কুলে পশ্চিম মেদিনীপুর জেলা বিজ্ঞান শিবির ও জেলা বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়। হাতে-কলমে বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করতে আয়োজন করা হয় মডেল ও পোস্টার প্রদর্শনীর। সারা জেলার দুই শতাধিক ছাত্র-ছাত্রী,গবেষক, শিক্ষক ও বিজ্ঞান অনুরাগী মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। অ্যাকাডেমিক ও সাংগঠনিক দুটি সেশনে সারা দিনের শিবির পরিচালিত হয়। “হাতে কলমে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা” বিষয়ে আলোচনা করেন সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সহ সভাপতি মাননীয় শ্রী চন্দন সাঁতরা।”

পাঠ্যক্রমে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যৌক্তিকতা” বিষয়ে বক্তব্য রাখেন IISER কলকাতার প্রাক্তন অধ্যাপক অমিতাভ দত্ত। সম্মেলনের শেষে কালচারাল সেশনে “উত্তরসূরী” নাটক পরিবেশন করে সম্বিত নাট্যগোষ্ঠী। জেলা জুড়ে বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সম্মেলনে অধ্যাপক দেবাশীষ আইচকে সভাপতি সৌভিক ভট্টাচার্য ও সঞ্জয় দাস’কে যুগ্ম সম্পাদক এবং কার্তিক মন্ডলকে অফিস সম্পাদক নির্বাচিত করে ৫৮ জনের শক্তিশালী কমিটি গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *