খোওয়া যাওয়া ফোন মালিকদের হাতে তুলে দিল পশ্চিমমেদিনীপুর জেলা পুলিশ

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৬ মে: আজ পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি, ছিনতাই হয়ে যাওয়া ফোন মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে।

মঙ্গলবার উদ্ধার হওয়া ৪০ টি ফোন পুনরায় ফিরিয়ে দেওয়া হলো মালিকদের হাতে। এদিন উদ্ধার হওয়া ফোনের মালিকদের মেদিনীপুর পুলিশ লাইন এর সেফ হাউসে ডেকে পাঠানো হয়। সেখানেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় ফোন। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার নিজ হাতে উদ্ধার হওয়া ফোন তুলে দেন মালিকদের হাতে। হারিয়ে যাওয়া ফোন পুনরায় ফিরে পেয়ে খুশি ফোনের মালিকেরা।

খোওয়া যাওয়া ফোন খুঁজতে আজ নতুন ওয়েব portal চালু করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার এই পোর্টাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। এই ওয়েব পোর্টালটির নাম “খোঁজ” রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এবার থেকে কারোও ফোন খোয়া গেলে অভিযোগ জানাতে আর আসতে হবে না থানায়। সরাসরি এই ওয়েবসাইট পোর্টালে তারা অভিযোগ জানাতে পারবেন বাড়ি থেকেই। সেই সাথে খোয়া যাওয়া মোবাইলের অভিযোগের নম্বর অনুযায়ী নিজে ট্র‍্যাকও করতে পারবে মোবাইলের মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *