দেশভাগ ও একটি টুইট-বিতর্ক

অশোক সেনগুপ্ত আমাদের ভারত, ২৩ মার্চ: চার দিন আগে তথাগত রায় টুইটারে লিখেছেন, “আজকের আবাপ-তে কবি ও সাহিত্যিক বুদ্ধদেব বসুর আলোচনা দেখে ভাল লাগল। কিন্তু যথারীতি ভণ্ডামি ও সত্য গোপন-ও বাদ যায়নি।

“সেই ঢাকা, সেই পুরানো পল্টন, সেই মেঘ-ডাকা দুপুর” কেন বাদ গেল? পূর্ববাংলা থেকে হিন্দু বিতাড়নের ইতিহাস পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু ভুলে গেলে সর্বনাশ আসন্ন।“

প্রতিক্রিয়ায় অয়ন্তিকা চট্টোপাধ্যায় লিখেছেন, “পূর্ববাংলা থেকে হিন্দু বিতাড়নের ইতিহাস পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের ভুলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে।”

অমলকান্তি বিশ্বাস (IIT Kharagpur Alumnus of 1963 batch, Former President, IIT KGP Alumni Assocn Salt Lake Chapter Chairman, Association of Multi-disciplinery Engineering Consultants) লিখেছেন, “স্মৃতিভ্রষ্ট বাঙালী আপন কথা মুখ ফুটে বলতে শেখেনি। তাই এই দুর্দশা।“

এস রায় লিখেছেন, “বাঙালি হিন্দুদের মধ্যে বেশির ভাগই সেকুলার হিন্দু, মানে ভন্ড হিন্দু, এবার আর সর্বনাশ হবে না, পুরোপুরি ‘বাঙালি সেকুলার’হয়ে যাবে খালি হিন্দু কথাটা হটে যাবে, একটা নুতন আইডেন্টিটি তৈরি হবে।

অনুপ হোমরায় (পরিচয় ‘ওয়ানস এ কমিউনিস্ট, অলওয়েজ এ কমিউনিস্ট) লিখেছেন, “পশ্চিমবঙ্গ থেকেও তো বহু মুসলিম পূর্ব পাকিস্তানে গিয়েছিলেন।” টুইটারে এর একটি জবাব, “oore patha…full population exchange hoy ni keno re?…ora 1947 e 20% population er janny 27% land niyechilo…tarporeo 50% opare jay ni keno?“

অপর একটি “Apni sotti kothar dhare kacheo nei, okhane hindu 30% theke 7% hoe geche r ekhane muslim 20% theke 30%”

আরও একটি জবাব— “ওরে বোকা হাবা হোম রায়! তাই যদি হবে, তবে ওখানে কেন ৮%হিন্দু, আর এখানে কেন ৩০% মুসলমান। তার মানে আপনি একই আন্ডার ২য় কুসুম?”

সঙ্গে ওই টুইট বিতর্কে আমি দাঙ্গায় মৃতদের অতিপরিচিত একটি ছবি যুক্ত করেছিলাম। ফেসবুক ‘কমিউনিটি ফিলাংস’-এ আঘাত করবে বলে সেটি খারিজ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *