বাংলা বনধে আংশিক সাড়া ঘাটালে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর,
১১ ফেব্রুয়ারি: দশটি বাম ছাত্র এবং যুব সংগঠনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে গোলমাল বাধে। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হন। এর প্রতিবাদে শুক্রবার বাম এবং কংগ্রেসের ডাকা বারো ঘণ্টার বাংলা বনধ ডাকা হয়। ঘাটালে এই বনধে আংশিক সাড়া মিলেছে, যদিও সিপিএম এবং কংগ্রেস এর দাবি মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সমর্থন করেছেন।

আজ বাজারের বেশকিছু দোকানপাট বন্ধ ছিল, সরকারি বাস চলেছে। বেসরকারি কিছু বাস চলাচলও বন্ধ আছে।
বনধ সমর্থনকারীরা সকাল থেকেই মিছিল করেছে বনধের সমর্থনে। সকালের দিকে বাজার বন্ধ থাকলেও বেলার দিকে কিছু বাজার বসেছে।

সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সাঁতরা বলেন, ছাত্র-যুবরা কর্মসংস্থানের দাবি জানাতে গিয়ে নির্মমভাবে পুলিশি অত্যাচারের সম্মুখীন হয়েছেন। এটাই বর্তমান তৃণমূল সরকারের সংস্কৃতি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছেন। সিপিএম নেতা সমীর হাজরা বলেন, মানুষ এই বনধ সমর্থন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *