স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জুলাই:
বাড়ির ছাদের একাংশ ভেঙ্গে গুরুতর আহত একই পরিবারের তিনজন। পাশাপাশি গুরুতর জখম দুই বছরের একটি শিশু কন্যা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের পৌর গেস্ট হাউস সংলগ্ন এলাকার।

সূত্রের খবর, শান্তিপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালু মন্ডল দুপুরে অন্যান্য দিনের মতো বাড়ির কাজ করছিলেন। তার স্ত্রী এবং বৌমা নাতনিকে নিয়ে ঘরের মধ্যেই ছিলেন। বাইরে থেকে বিকট আওয়াজ শুনতে পান। ছাদের একাংশ ভেঙ্গে পড়ে গুরুতর আঘাত পান শ্বশুর, দুই বছরের শিশু কন্যা এবং তার বৌমা। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা এবং পরিবারের প্রাথমিক অনুমান বাড়িটি দীর্ঘ বেশ কয়েক বছরের পুরনো হওয়ার কারণেই এই ঘটনা। ঘটনার পর থেকেই ব্যাপক আতঙ্কে রয়েছে গোটা পরিবার। তাদের দাবি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তারা। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল।


