মাটি ধসে বিপদজনক ভাবে দাঁড়িয়ে ইটাহারের মাদ্রাসার একাংশ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ মে: বৃষ্টির জলের তোড়ে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের ভবনের নিচের মাটি ধসে বিপদজনক ভাবে দাঁড়িয়ে শিক্ষা কেন্দ্রের একাংশ। এমনি চিত্রের দেখা মিলল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বিধিবাড়ি এলাকায় অবস্থিত ইটাহার মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের।

এমন অবস্থায় কবে শিক্ষা কেন্দ্রের ভবন ভেঙ্গে পরবে এখন সেই আশঙ্কা এলাকার বাসিন্দা থেকে অবিভাবকদের। জানাগেছে বৃষ্টি হলেই গোটা গ্রামের জমা জল এই শিক্ষা কেন্দ্রের ভবন ঘেসে পিছনের পুকুরে যায়, তার ফলে এই অবস্থা তৈরি হয়েছে। মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে ৯ টি শ্রেণিকক্ষ আছে। পড়ুয়ার সংখ্যা প্রায় ৫ শত এবং শিক্ষকের সংখ্যা ৬ জন। বিগত বছরে এই শিক্ষা কেন্দ্রের ক্ষতিগ্রস্ত ভবন ভেঙ্গে পড়ার হাত থেকে রক্ষা করতে বিষটি লিখিত ভাবে ব্লক প্রশাসনকে জানিয়েছিলেন এলাকার বাসিন্দা সহ স্কুল কর্তৃপক্ষ। এরপর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার এসে ভবন মেরামতের জন্য শিক্ষাকেন্দ্র চত্ত্বর পরিদর্শন করে যায়। তবে ১ বছর কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি। আবার সামনেই বর্ষাকাল কিন্তু তার আগে শুক্রবারের ১ ঘন্টার তুমুল বৃষ্টির জলের তোড়ে ভবনের নিচের মাটি ধসে, পেছনের পুকুরের গার্ডওয়াল ভেঙ্গে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের একাংশ। বর্তমানে গ্রীষ্মের ছুটি তাই শিক্ষা কেন্দ্রের গেটে তালা।

ভবনের মেঝে ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্কুল যখন খোলা ছিল অবিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছিলেন বিপদের আশঙ্কায়। এমন অবস্থায় ইটাহার মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের পিছনের পুকুরে গার্ডওয়াল সহ শিক্ষা কেন্দ্রের পাশ দিয়ে জলনিকাশের ব্যবস্থার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ অবিভাবকরা। তবে বিষয়টি দেখে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইটাহারের বিডিও অমিত বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *