দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে মেদিনীপুর মহাবিদ্যালয়ে পরেশনাথ ঘোষ স্মারক বক্তৃতা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে আজ মেদিনীপুর মহাবিদ্যালয় অধিবেশন কক্ষে পরেশনাথ ঘোষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। দুটি পর্বে এই স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ভারতের স্বাধীনতায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির গৌরবোজ্জ্বল ভূমিকা সম্পর্কে আলোচনা ও বক্তৃতা পরিবেশন হয়।

বিশিষ্ট নেতাজি গবেষক এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী কেশব ভট্টাচার্য নেতাজির আইনে গৌরবোজ্জ্বল ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। দ্বিতীয় পর্বে মাউন্ট এভারেস্টের ঘটনা সম্পর্কে বক্তৃতা পরিবেশিত হয়েছে। বিশিষ্ট পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস এই পর্বে হিমালয় সম্পর্কিত রোমহর্ষক ঘটনাগুলি তার বক্তৃতায় উল্লেখ করেন।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা জানিয়েছেন, মূলত মেদিনীপুর মহা বিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *